হিলি স্থল বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হবে
চলতি অর্থবছরে হিলি স্থল বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হবে বলে জানা গেছে।
সীমান্তবর্তী জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ৬৭ কোটি ২০ লাখ টাকা। স্থলবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার সৈয়দ আতিকুর রহমান বিডিনিউজকে জানান, লক্ষ্যমাত্রা আদায়ের মেয়াদ শেষ না হতেই ৭৫ কোটি নয় লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
সূত্র জানায়, ২০০৪ - ০৫ অর্থবছরে ৬৬ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৬ কোটি ৩৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়।
