২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ৪৪০ কোটি টাকার ৬টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকের বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে একদিন মেয়াদি ২১৫ কোটি টাকার দু’টি, পাঁচদিন মেয়াদি ১৬০ কোটি টাকার তিনটি এবং সাতদিন মেয়াদি ৬৫ কোটি টাকার একটিসহ মোট ৪৪০ কোটি টাকার ছয়টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদির জন্যে শতকরা ছয় ভাগ এবং পাঁচদিন ও সাতদিন উভয় মেয়াদির জন্যে শতকরা ৬ দশমিক ২৫ ভাগ।