২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক হিসেবে প্রকাশ পেয়েছে যায়যায়দিন

বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের সম্পাদনায় যায়যায়দিন নামে মঙ্গলবার আরও একটি নতুন বাংলা দৈনিক প্রকাশিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 04:11 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

যায়যায়দিন শীর্ষস্থানীয় একটি সাপ্তাহিক হিসেবে গত ২২ বছর ধরে প্রকাশনা অব্যাহত রেখেছে।

দৈনিক যায়যায়দিনের প্রকাশনা উপলক্ষ্যে পত্রিকাটির সম্পাদক শফিক রেহমান তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, প্রত্যেক মানুষের ভালো ও মন্দ দুটি দিক। মানুষকে নিয়ে গড়ে ওঠে দল (রাজনৈতিক), তাই দলেও ভালোমন্দ থাকে। দৈনিক যায়যায়দিন ভালোর প্রশংসা করে থাকে এবং ভবিষ্যতেও তা করবে। যায়যায়দিন মন্দের সমালোচনা করে থাকে এবং তা অব্যাহত রাখবে।