২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের ফিডার অপারেটরদের সারচার্য প্রত্যাহারের জন্যে বিজিএমইএ’র অনুরোধ

বাংলাদেশ গার্মেন্টস তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) এর নেতৃবৃন্দ সোমবার এক সভায় চট্টগ্রাম বন্দরের ফিডার অপারেটরদের নতুন কনজেশান সারচার্জ উঠিয়ে নেওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 09:33 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বিজিএমইএর সম্মেলন কক্ষে পরিচালক এসএম ফজলুল হক এর সভাপতিত্ব আয়োজিত সভায় এ অনুরোধ জানানো হয়।

ফিডার অপারেটরা বিজিএমইএর নেতাকর্মীদের আশ্বাস দেন, তারা তাদের সিঙ্গাপুরের প্রিন্সিপালের নিকট পোশাক শিল্পের এ নাজুক অবস্থা তুলে ধরে সারচার্জ আরোপ করা থেকে বিরত থাকার ব্যাপারে অনুরোধ রাখবে।

বিজিএমইএ নেতৃবৃন্দরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সিগগিরই এক বৈঠকে বসবেন এবং বন্দরে বিভিন্ন সুবিধা বৃদ্ধির বিষয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাবেন।