২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেড’র বাইরের ফ্যাক্টরিগুলোতে কাজ--কর্ম স্বাভাবিক হয়ে এসেছে

ডিইপিজেড এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সোমবার ডিইপিজেড--এর বাইরের ফ্যাক্টরিগুলোতে স্বাভাবিক গতিতে কাজ হয়েছে। গত ২২ মে থেকে ঢাকা ইপিজেড এলাকায় ব্যাপক শ্রমিক অসন্তোষ শুরু হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এর ফলে বিনিয়োগকারীরা রোববার থেকে ডিইপিজেডে অনির্দিষ্টকালের জন্যে উৎপাদন বন্ধ করে দেয়। আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করে।

এদিকে বাইপাইল বসুন্ধরা খেলার মাঠে শ্রমিকরা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করলেও পুলিশি বাধায় তা অনুষ্ঠিত হয়নি।

পুলিশ বলেছে, ওই এলাকায় সোমবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।