২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ বেপজার নতুন নির্বাহী চেয়ারম্যান

ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 04:38 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণের পর বেলা সাড়ে ১২টায় তিনি সাংবাদিকদের জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় তিনি সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, আমি আগাম কোনো কথা বলতে চাই না, তবে খুব শিগগিরই ডিইপিজেড চালু করতে চাই।

সাভারে অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ডিইপিজেড) শ্রমিক অসন্তোষের জের ধরে সৃষ্ট পরিস্থিতির কারণে রোববার রাতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেনকে নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব থেকে অপসারণ করা হয়।

নবনিযুক্ত নির্বাহী চেয়ারম্যান বলেন, গোটা পরিস্থিতি বোঝার জন্য আমার কিছুটা সময় লাগবে।

নতুন দায়িত্ব নেওয়ার আগে তিনি রাঙ্গামাটিতে একটি পদাতিক ব্রিগেডের কমান্ডার ছিলেন। এছাড়া তিনি কুয়েতে সামরিক পর্যবেক্ষক এবং আইভরি কোস্টে চিফ অব স্টাফ হিসেবে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।

ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৭৯ সালে কমিশন লাভ করেন।