সাভার, গাজীপুর, আশুলিয়ায় আবারো শ্রমিক অসন্তোষ: রাস্তা অবরোধ, বিভিন্নি ফ্যাক্টরি বন্ধ ঘোষণা, ২য় লিড
সাভার, আশুলিয়া ও গাজীপুরের কয়েকটি ফ্যাক্টরিতে শনিবার আবারো নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে বিদেশি ও স্থানীয় উদ্যোক্তরা ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে।
আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় ও গাজীপুরের বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাবের সাথে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
শ্রমিকরা বিভিন্ন ফ্যাক্টরিতে ভাংচুর চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এসময় পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৫০জন আহত হয়।
ওইসব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে আরো ভাংচুর ও শ্রমিক বিক্ষোভ হতে পারে এ আশঙ্কায় ডিইপিজেড ও এর আশেপাশের এলাকায় এবং গাজীপুরের বিভিন্ন ফ্যাক্টরির মালিকরা তাদের কারখানাগুলো বন্ধ ঘোষণা করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল থেকেই সাভার ও আশুলিয়ায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের প্রতিরোধে মালিক পক্ষের লোকজন ও পুলিশ এগিয়ে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।
এসময় বাণিজ্যমন্ত্রী শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি হন।
এদিকে বাণিজ্য মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানুল¬াহ আমান, সাভারের এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন স্কপ নেতা সকালে ডিইপিজেড এলাকা পরিদর্শণে গেলে তারাও শ্রমিকদের বিক্ষোভের মুখোমুখি হন।
বিডিনিউজ সাভার প্রতিনিধি জানান, ডিইপিজেডে ৮৪টি ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে।
সকালে তিনটি ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বেক্সিমকো, এ-ওয়ান ফ্যাক্টরিসহ বেশ কয়েকটি ফ্যাক্টরিতে ভাংচুর চালায়।
এসময় পুলিশ লাঠিচার্জ করলে ৫০জন আহত হয়। আহতদের মধ্যে ২০জনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে শ্রমিক বিক্ষোভের কারণে নবীনগর - কালিয়াকৈর, টঙ্গী - আশুলিয়া রুটে ব্যাপক জ্যামের সৃষ্টি হয়। এতে পথ চলা মানুষরা ব্যাপক দুর্ভোগের মুখে পড়েন।
গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, কাশিমপুর, জিরানিবাজার, কোনাবাড়ি এবং কালিয়াকৈর এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা কমপক্ষে ১৫টি ফ্যাক্টরিতে ভাংচুর চালায়।
আক্রান্ত ফ্যক্টরিগুলোর মধ্যে রয়েছে- ‘ডোরিন নিটিং এন্ড ডাইং’, ‘ওরিয়েন্ট গার্মেন্টস’, ‘মণ্ডল গ্র“প’ ও ‘ডেল্টা কমপোনেন্ট’।
সূত্র জানায়, সকালে ফ্যাক্টরির কয়েকশ শ্রমিক কাজ ফেলে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়।
