২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিটাইম কাউন্সিলে যোগ দিতে চট্রগ্রাম সিটি মেয়রের অসম্মতি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নবগঠিত মেরিটাইম কাউন্সিলে (এমসি) যোগ দিতে তার অসম্মতি প্রকাশ করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 10:25 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নৌপরিবহন মন্ত্রীর কাছে ১ জুন পাঠানো এক ডিও লেটারে মেয়র মেরিটাইম কাউন্সিল গঠনকে আইনবর্হিভূত ও অবিশ্বাস্য বলে উল্লেখ করেন।

বন্দর অধ্যাদেশের ৮ নং ধারার কথা উল্লেখ করে মেয়র বলেন, মেরিটাইম কাউন্সিল গঠন একটি উপদেষ্টা কমিটি ছাড়া কিছুই না, যা ইতোমধ্যে রয়েছে।

বন্দর প্রশিক্ষণ ভবনে নির্ধারিত এমসি সভার মাত্র তিন দিন আগে মেয়র নৌপরিবহন মন্ত্রীর কাছে ওই ডিও লেটার পাঠান।

চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরকে দক্ষভাবে পরিচালনার জন্য সরকার ১১ মার্চ বিশ্বের অনান্য দেশের মত  মেরিটাইম কাউন্সিল গঠন করে।

নৌপরিবহন মন্ত্রী কর্ণেল (অব.) আকবর হোসেনকে এর প্রধান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।