২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষের পর মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

ইপিজেডে নতুন করে ফের শ্রমিক অসন্তোষের পর স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে চিঠি পেয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া শনিবার রাতে পাঁচজন মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 10:21 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, বাণিজ্য মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং  শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান বৈঠকে যোগ দিয়েছেন।

এর আগে বাংলাদেশ ইপিজেড অ্যাসোসিয়েশন শ্রমিক অসন্তোষে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠায়।

ওই চিঠিতে বিইপিজেডইএ’র চেয়ারম্যান খিনুক সুং স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়,গত ২২ মে’র পর থেকে পরিস্থিতির অবণতি ঘটছে।

চিঠিতে আরো বলা হয়, পরিস্থিতি আজকে আরো খারাপ হয়েছে। বহিরাগতরা বিক্ষোভ করছে ও নৈরাজ্য সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে আমরা ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করছি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

চিঠিতে আরো বলা হয়, এটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয় বরং, এর ফলে ৭৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে।

চিঠিতে দাবি করা হয়, বাইরের তৈরি পোশাক কারখানার তুলনায় ডিইপিজেডের শ্রমিকরা বেশি আয় করে থাকে।