বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান ব্যবসায়ী প্রতিনিধি দল এফবিসিসিআইকে সেদেশে আমন্ত্রণ জানিয়েছে
মালয়েশিয়ার একটি ব্যাবসায়ী প্রতিনিধি দল যৌথ বিনিয়োগ করতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিকে (এফবিসিসিআই) সেদেশে আমন্ত্রণ জানিয়েছে।
টেক্সটাইল, অটোমোবাইল যন্ত্রাংশ, হালাল খাদ্য এবং প্লাস্টিক খাতে বিনিয়োগ করতে মালয়েশিয়ার ব্যবসায়ীরা আগ্রহী।
মালয়েশিয়ার শিল্প উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক জালিহা বাবার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এফবিসিসিআই প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের সাথে যৌথ বাণিজ্যের প্রস্তাব দেন।
এফবিসিসিআই এর প্রথম সহ - সভাপতি মোহাম্মদ আলী বলেন, ২০০৪ - ০৫ সালে বাংলাদেশ ১৩ দশমিক ৯১ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে অন্যদিকে মালয়েশিয়া থেকে ২৭৫ দশমিক ৪৮ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে।
বৈঠকে বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার আব্দুল মালেক বিন আব্দুল মালেক বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য ছয়মাসের মালটিপুল ভিসার প্রস্তাব দেন।
জালিয়া বাবা বলেন, যেহেতু মালয়েশিয়া সরকার বৈদেশিক বাণিজ্যকে উৎসাহিত করছে সে কারণে আমরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মত উন্নয়নশীল দেশগুলোর সাথে ব্যবসা করতে আগ্রহী।
তিনি বলেন, তার দেশ মালয়েশিয়ার বিনিয়োগকারীদের জন্য পাঁচ বছর শুল্কমুক্ত সুবিধা প্রদান করবে।
ঢাকা - চট্টগ্রাম হাইওয়ে প্রকল্পে আটশ’ মিলিয়ন মার্কিন ডলার মালয়েশিয়ান প্রস্তাব বিবেচনা করা উচিত বলে তিনি জানান।
