২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে শ্রমিক অসন্তোষে ঢাকা ইপিজেড অনিদিষ্ট কালের জন্য বন্ধ

নতুন করে গার্মেন্টস শ্রমিক অসন্তোষের কারণে শনিবার থেকে বাংলাদেশ ইপিজেড বিনিয়োগকারী অ্যাসোসিয়েশন (বিইপিজেডআইএ) ঢাকা ইপিজেডের সকল কারখানা অনির্দিষ্ট কাল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

‘... বহিরাগত সন্ত্রাসীদের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ডিইপিজেডের সকল কারখানা রোববার থেকে বন্ধ রাখতে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিয়েছে। কাজ নাই, বেতন নাই, এ নীতির ভিত্তিতে কারখানাগুলো বন্ধ থাকবে”  বিইপিজেডআইএ’র ভাইস চেয়ারম্যান কায়সার রহমান শনিবার সোনারগাঁও হোটেলের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।  

তিনি গত ২২ মে পর থেকে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মধ্যে যে সব চুক্তি হয়েছে, তা বাতিল করার দাবি জানান।

বিদেশী এবং স্থানীয় বিনিয়োগকারীরা ইপিজেডে তাদের সকল বিনিয়োগ তুলে নেওয়ার হুমকি দিয়েছে।

শ্রমিকদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে, তাদের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ডিপিজেড অঞ্চলের সকল কারখানা বন্ধ থাকবে।

ডিপিজেড এলাকায় শনিবার সকালে নতুন করে আন্দোলন শুরু হলে পরবর্তী সময়ে ইপিজেড পার্শ্ববর্তী আশুলিয়া, সাভার এবং গাজীপুর অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে এসব এলাকার বেশ কিছু গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়া হয়।