২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আবারো শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ

সাভারে আবারো গার্মেন্টস শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া -- পাল্টা ধাওয়া ও শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 03:18 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

প্রত্যক্ষদর্শী জানায়, দেনা -- পাওনা নিয়ে শ্রমিক অসন্তোষের জের ধরে শনিবার সকাল থেকে শত শত গার্মেন্টস কর্মী সাভারের ইপিজেড এলাকার বাইরে ও ভেতরে বিক্ষোভ করে।

এক পর্যায়ে পুলিশ ও মালিক পক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়।   এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় দুপক্ষের মধ্যে ধাওয়া -- পাল্টা ধাওয়া হয়।

পরে শ্রমিকরা টঙ্গী -- আশুলিয়া সড়কে অবরোধ সৃষ্টি করে। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। শ্রমিক বিক্ষোভের সময় অন্তত: ১৫ টি কারখানা ভাঙচুর হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ওই এলাকায় ব্যপক সংখ্যক অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।