২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাক খাতের ন্যুনতম মজুরি বোর্ডে দুজনকে নিয়োগ দিয়েছে সরকার

তৈরি পোশাক খাতের ‘ন্যুনতম মজুরি বের্ডে’র জন্যে দুজন সদস্যকে নিয়োগ দিয়েছে সরকার। এরা হচ্ছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র সাবেক সভাপতি আনিসুল হক ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বুধবার প্রকাশিত সরকারি একটি গেজেট নোটিফিকেশনে তাদের নাম ঘোষণা করে বোর্ডের কার্যক্রম পরিচালনা ও এই খাতের ন্যুনতম মজুরি নির্ধারনের নির্দেশ দেওয়া হয়।

প্রাক্তন বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে বোর্ডটি বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসলেও নতুন দুই সদস্য তাদের কিছু হোমওয়ার্কের জন্যে সাত দিনের সময় চান যাতে তারা বোর্ডের কার্যক্রমে যথার্থ অবদান রাখতে পারেন।

বিডিনিউজের সাথে আলাপকালে আনিসুল হক বলেন, এটি একটি বৃহৎ শিল্প এবং আমি মনে করি কমিটিতে আরো বেশি লোক থাকা প্রয়োজন। তিনি বলেন, আমি শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ করেছি শিল্পের পক্ষ থেকে বোর্ডে আরও বেশি সদস্য অন্তর্ভূক্ত করা হোক।

শিল্পের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে আনিসুল হক বলেন, এতে শিল্পের ভিত নড়ে গেছে এবং জরুরি ব্যবস্থা না নেওয়া হলে তা আপনাআপনিই ভেঙ্গে পড়বে।