সরকার শিগগিরই বিমানের জন্য কৌশলগত অংশীদার চূড়ান্ত করবে
জাতীয় পতাকাবাহী সংকটাপন্ন বাংলাদেশ বিমানকে রক্ষার জরুরী পদক্ষেপ হিসেবে কৌশলগত অংশীদার নিয়োগ সংক্রাস্ত সিদ্ধান্ত স্বল্প সময়ের মধ্যে ঘোষণার আশা করছে সরকার ।
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর্জা ফকরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিডিনিউজকে বলেন, আগ্রহী পক্ষগুলোর সাথে আমরা কথা বলছি। যদি আমরা এর গ্রহণযোগ্যতা খুঁজে পাই, তাহলে অল্প সময়ের মধ্যে আর্ন্তজাতিক টেন্ডার আহবান করবো।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বিমান পরিচালনা বোর্ডের বৈঠকের কথা বলেন, যেখানে জাতীয় পতাকাবাহী লোকসানী প্রতিষ্ঠানটির জন্য কৌশলগত অংশীদার নিয়োগের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো আলোচনা করা হবে।
মন্ত্রী বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার বিমানের কৌশলগত অংশীদার নিয়োগের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প গ্রহণ করেছিলো এবং ওই কাজ করার জন্য উপদেষ্টা ভাড়া করেছিলো।
কিন্তু উপদেষ্টাদের মজুরী হিসেবে ১ দশমিক ৬ মিলিয়ন ইউএস ডলার দেওয়া হলেও কিছুই অর্জন হয়নি।
মীর্জা ফকরুল ইসলাম আলমগীর মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে অলাপকালে বলেন, আমরা জরুরীভাবে কৌশলগত অংশীদার খুঁজছি, কারণ অনুমোদিত কোন এয়ার লাইনস’র সাথে ব্যাবস্থাপনা ও এয়ারক্রাফট শেয়ারের মাধ্যমে আমরা বিমানকে লাভজনক কর্পোরেশনে পরিণত করতে পারি।
এটা খুব জরুরী বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিমানের ব্যাবস্থাপনা পরিচালক ইতিমধ্যে অ্যামিরাটস ও থাই এয়ার ওয়েজের সাথে এবং তিনি নিজে গালফ এয়ারের সাথে কথা বলেছেন।
আলমগীর বলেন, আমরা দেখতে পাচ্ছি অ্যামিরাটস’র সাথে অংশীদারিত্বের ধারাবাহিকতায় শ্রীলংকান এয়ারলাইনস খুব ভালো করছে। শ্রীলংকার মত আমরাও কৌশলগত অংশীদার থাকার কথা চিন্তা করতে পারি, কারণ আমাদের খুব ভালো বাজার রয়েছে।
কার্যক্রম পরিচালনার জন্য বর্তমানে বিমানের ২০ বছর মেয়াদী ৬ টি ডিসি--১০ এয়ারক্রাফট, ১৯৯০ সালের আগে ক্রয়কৃত ৪ টি ৩১০এস এয়ারবাস এবং ৩ টি ফকার এফ--২৮ এয়ারক্রাফট রয়েছে, যা অধিকাংশ ক্ষেত্রেই অভ্যন্তরীণ ও আঞ্চলিক ফ্লাইট পরিচালনায় ব্যাবহার করা হয়।
