২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৪১৪ কোটি টাকার ৩টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম বুধবার অনুষ্ঠিত হয়েছে। নিলামে একদিন মেয়াদি ৪০ কোটি টাকার একটি, চারদিন মেয়াদি ৩০৯ কোটি টাকার একটি এবং সাতদিন মেয়াদি ৬৫ কোটি টাকার একটিসহ সর্বমোট ৪১৪ কোটি টাকার তিনটি দরপত্র পাওয়া যায় এবং গৃহীত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 06:12 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদির জন্যে শতকরা ছয় ভাগ এবং চারদিন ও সাতদিন উভয় মেয়াদির জন্যে শতকরা ৬ দশমিক ২৫ ভাগ।