সৌদি আরবের কিংডম গ্রুপের কাছে বিক্রি হচ্ছে না সোনারগাঁও হোটেল: সরকারের সিদ্ধান্ত
সরকার এ মুহূর্তে সৌদি আরবের কিংডম গ্রুপের কাছে রাজধানীর ফাইভ স্টার সোনারগাঁও হোটেল বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে।
বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার তার কার্যালয়ে সফররত কিংডম গ্রুপের সহসভাপতির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, এ অধ্যায়টি (হোটেল বিক্রি) শেষ হয়েছে। আমাদের সিদ্ধান্ত আমরা কিংডম গ্রুপকে জানিয়ে দিয়েছি।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তাদেরকে চট্টগ্রামের হোটেল সৈকত বিক্রি অথবা কক্সবাজারসহ অন্য কোথাও নতুন কোনো হোটেল বা অন্য কোনো অবকাশযাপন কেন্দ্র নির্মাণ করার প্রস্তাব দিয়েছিলাম।
