২০০৬- ০৭ অর্থ বছরের জন্য ২৬,০০০ কোটি টাকার উচ্চাভিলাসী এডিপি অনুমোদন
সরকার রোববার ২০০৬-০৭ অর্থ বছরের জন্য ২৬ হাজার কোটি টাকার উচ্চাভিলাসী বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং চলতি অর্থ বছরের জন্য ২১,৫০০ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে জাতীয় অর্থনীতি পরিষদ (এনইসি) ভবনে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
পরবর্তী অর্থবছরের জন্য প্রস্তাবিত এডিপির পরিমান বর্তমান অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ২১ শতাংশ এবং মূল এডিপি’র চেয়ে ৬ শতাংশ বেশি।
এনইসি বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, দারিদ্র্য বিমোচন কৌশল পত্রের আলোকে সরকার এডিপির আওতায় উন্নয়ন কর্মসূচি নির্ধারণ করেছে।
তিনি বলেন, এবারের এডিপিতে দারিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের বিষয়টিতে বিশেষ নজর দেওয়া হয়েছে যা আত্ম কর্মসংস্থান বৃদ্ধি ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করবে।
এতে মানবসম্পদ উন্নয়ন স¤পৃক্ত খাতসমূহ যেমন কৃষি, সেচ, শ্রম, কর্মসংস্থান, পল্লী উন্নয়ন, শিক্ষা, স¦াস্থ্য ও পরিবার কল্যাণ, নারী-- শিশু ও যুব উন্নয়ন, জন প্রশাসন, শিল্প উৎপাদন, বিদ্যুত ও ভৌত অবকাঠামো নির্মাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পরবর্তী অর্থ বছরের মোট এডিপিতে দেশজ সম্পদের অবদান থাকবে ১৪ হাজার ৬ শ’ ৮২ হাজার টাকা। যা মোট বরাদ্দের ৫৬ শতাংশ। বাকি ১১ হাজার তিন শ’ ১৮ কোটি টাকা আসবে বৈদেশিক সহায়তা থেকে।
চলতি বছরের তুলনায় পরবর্তী বছরে জাতীয় সম্পদের ব্যবহার বাড়ানো হচ্ছে ১০ হাজার ৮ শ’ কোটি টাকা। বিদেশি সহায়তার পরিমান বাড়ছে ১০ হাজার সাত শ’ কোটি টাকা যার মধ্যে ৭ হাজার এক শ’ ২৫ কোটি টাকা থাকবে প্রকল্প সহায়তা বাবদ।
অর্থমন্ত্রী বলেন, আমরা পরবর্তী অর্থ বছরে নতুন কোনো কর আরোপ করবো না বা করের হার বাড়ানো হবে না।
পরবর্তী এডিপিতে শিক্ষা ও আভ্যন্তরীন খাতকে গুরুত্ব দিয়ে মোট এডিপির ১৪ দশমিক ৮৫ শতাংশ অর্থাৎ ৩ হাজার ৮শ’ ৬১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া যোগাযোগ খাতে ১২ দশমিক ২৪ শতাংশ এবং বিদ্যুত খাতে ১২ দশমিক ১৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।
এবারের এডিপিতে দেশীয় মুদ্রার অবদান গত দুই বছরের এডিপির মতো ৬৬ শতাংশই রাখা হয়েছে।
বর্তমান অর্থ বছরে ৮৭৮টি বিনিয়োগ প্রকল্প, ২০২টি কারিগরি সহায়তা প্রকল্প, একটি খাদ্য সাহায্য প্রকল্প রয়েছে। এর মধ্যে ২৪৫টি ছিলো নতুন প্রকল্প। বর্তমান এডিপি’র আওতায় ২৫৩টি প্রকল্প সমাপ্ত করা হয়েছে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকসহ মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
