টেক্সটাইল খাতের জরিপে এখনো তহবিল বরাদ্দ দেয়নি সরকার
দেশের টেক্সটাইল খাতে জরিপ চালানোর জন্য সরকারের প্রস্তাবিত ৯০ লাখ টাকার প্রকল্পের তহবিল এখনো বরাদ্দ করা হয়নি। প্রকল্পে টেক্সটাইল খাতে প্রযুক্তিবিদ নিয়োগের ব্যাপারে জোর দেওয়া হলেও টেক্সটাইল মালিকরা চাচ্ছেন এ খাতে নিয়োজিতদের কারিগরি দক্ষতার উন্নয়ন।
চলতি অর্থ বছরের শুরুতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সরকার টেক্সটাইল খাতে জরিপ চালানোর জন্য ‘টেক্সটাইল খাতে জরিপ: ডাটাবেজ/এমআইএস হালনাগাদকরণ এবং বিভিন্ন খাতে টেক্সটাইল টেকনোলজিস্টের চাহিদা মূল্যায়ন’ শীর্ষক ৯০ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব অনুমোদন করে।
টেক্সটাইল অধিদপ্তরের পরিচালক শফিক আলম মেহেদী বলেন, তহবিল বরাদ্দের জন্য আমরা এখনো পরামর্শক নিয়োগ দিচ্ছি না।
একই অধিদপ্তরের উপ - পরিচালক এসএম হারুন কাদরী জানান, আগামী ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
বাস্তবায়ন প্রক্রিয়ায় ধীরগতি এবং তহবিল আটকে থাকার কারণে ২০০৬ সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে না বলে সূত্র জানিয়েছে।
গত ২০০০ সালের ফেব্রুয়ারিতে টেক্সটাইল অধিদপ্তর ডাটাবেজ/এমইএস তৈরির জন্য এ খাতে একটি জরিপ চালায়।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সহ টেক্সটাইল খাতের উদ্যোক্তাদের অনেকে দেশের টেক্সটাইল টেকনোলজিস্টদের উন্নয়নের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য সরকারের প্রতি আবেদন জানান।
পরবর্তী জরিপের ফলাফলের ভিত্তিতে সরকার টেক্সটাইল কলেজ ও কারিগরি ইনস্টিটিউট স্থাপনের ব্যাপারে প্রক্রিয়া গ্রহণ করেছে।
এ প্রকল্পের আওতায় টেক্সটাইল খাতের উদ্যোক্তাদের নিয়ে দুটি কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে ‘ব্যবস্থাপনা তথ্য জরিপ (এমআইএস) ২০০৪’ টেক্সটাইল মন্ত্রণালয় স্পিনিং মিলগুলোতে একটি জরিপ পরিচালনা করে, কিন্তু সেটি হালনাগাদ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, দেশের স্পিনিং মিলগুলোতে চালানো জরিপ হালনাগাদ করার চেষ্টা করছি, কিন্তু মিল মালিকদের অসহযোগিতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে কাজ তেমন এগোচ্ছে না।
তিনি বলেন, এক্ষেত্রে সরকারি নীতির অভাব এবং টেক্সটাইল অধিদপ্তরকে সক্রিয় করার ব্যাপারে কিছু কর্মকর্তার সদিচ্ছার অভাব রয়েছে। তাই টেক্সটাইল অধিদপ্তর স্পিনিং মিলের এমআইএস হালনাগাদ করেনি।
টেক্সটাইল খাতে ২০০০ সালে পরিচালিত জরিপে দেখা যায়, এখাতে ২১ হাজার ১৪৩ জন টেক্সটাইল ডিপ্লোমা এবং ২৪ হাজার ১০৬ জন টেক্সটাইল টেকনেশিয়ানের প্রয়োজন রয়েছে।
