২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নদী ও জীবন’ প্রকল্প’র উদ্বোধন: চরাঞ্চলের ৩০ হাজার পরিবার সুবিধা ভোগ করবে

দেশের উত্তরাঞ্চলের নদী ভিত্তিক চরগুলোতে বসবাসকারী সহায় সম্বলহীন জনগণের জীবন যাত্রার উন্নয়নের লক্ষে বৃহস্পতির ‘নদী ও জীবন’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন বাংলাদেশ স্থানীয় সাতটি সংস্থার সাথে যৌথভাবে পাঁচ বছর মেয়াদী ওই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রাথমিকভাবে নীলফমারি, লালমনিরহাট ও পাবনা জেলার ২৪ টি ইউনিয়নের ৮৩ টি চরকে প্রকল্পের     অর্ন্তভূক্ত করা হয়েছে।

প্রায় ৩০ হাজার পরিবারের মধ্যে চরম দরিদ্র ১০ হাজার পরিবারকে প্রকল্পের আওত্তায় আনা হবে।

‘উন্নয়ন সমন্বয়’র চেয়ারম্যান ড. আতিউর রহমান নগরীর সিরডাপ মিলনায়তনে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান। ‘কনসার্ন বাংলাদেশ’ এবং ও ‘উন্নয়ন সমন্বয়’ যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। ত্রাণ ও দুর্যোগ পূর্ণবাসন মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এসময় উপস্থিত ছিলেন।

অর্থনীতিবিদ আতিউর রহমান বলেন, সরকারের মৌলিক সেবাগুলোর মধ্যে যেমন শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা চরাঞ্চলে সীমিত এবং বেসরকারি খাত চরাঞ্চলে বিনিয়োগের জন্য ক্ষুদ্র স্বার্থ দেখছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যদানকালে ত্রান ও দুর্যোগ পূর্ণবাসন মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, বেসরকারী খাত এসএমই’এস ও কৃষি প্রক্রিয়াজাত খাতে কখনোই পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ নিয়ে এগিয়ে আসেনি। যা চরাঞ্চলের বাসিন্দাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারতো।

যদিও তিনি বলেন, অবকাঠামোগত অভাব বিশেষ করে বিদ্যুৎ এই ধরণের বিনিয়োগে বিঘœ সৃষ্টি করেছে।

অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কনসার্ন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্রিয়েন ক্রাউলি, আওয়ামী লীগ সাংসদ ও অভিনেতা আসাদুজ্জামান নূর, বিশ্ব খাদ্য কর্মসূচীর কান্ট্রি ডিরেক্টর ডগলাস ব্রডরিক।

প্রকল্পে অর্থায়ন করবে ডেভেলপমেন্ট কর্পোরেশন, আয়ারল্যান্ড এবং ‘কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড’।