কয়েক দিনের সংঘর্ষ, ভাংচুরের পর শান্ত হয়েছে দেশের পোশাক শিল্প খাত
রাজধানী ঢাকা ও এর আশেপাশের শিল্পাঞ্চল এবং ফ্যাক্টরিগুলোর কাছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর টহলের মুখে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে গত কয়েকদিনের উন্মত্ত ভাংচুর ও সংঘর্ষের পর বুধবার দেশের পোশাক শিল্প খাতের পরিস্থিতি বেশ শান্ত ছিলো।
রাজধানীর সাইদাবাদ, নারায়ণগঞ্জ ও বেশ কিছু অঞ্চলে বুধবার সকালে ও বিকেলে বিচ্ছিন্ন বিক্ষোভ হলেও অস্থিতিশীল কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।
বুধবারও পর পর তিনদিনের মত বহু গার্মেন্টস কারখানার উৎপাদন বন্ধ ছিলো। যদিও দেশের সবচে বেশি বিদেশী অর্থ আয়ের এ খাতের পরিস্থিতি বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
