২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িমারি স্থলবন্দর থেকে রাজস্ব আদায়ে বঞ্চিত হচ্ছে সরকার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দরের রাজস্ব আয় থেকে সরকার ব্যাপকভাবে বঞ্চিত হচ্ছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 10:35 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

কাস্টমস অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বুড়িমারি স্থলবন্দরের গুদামগুলোতে সিএ্যান্ডএফ’র অনেক মালবোঝাই ট্রাক প্রবেশ করে।

মালবোঝাই প্রায় ৫০ শতাংশ ট্রাক এভাবে প্রবেশ করার ফলে সরকার ব্যাপক হারে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

আমদানিকারকরা সিএ্যান্ডএফ এজেন্ট এবং সংশ্লিষ্ট কিছু কর্মকর্তাদের সহযোগিতায় আমদানিকৃত পণ্যের নকল নথিপত্র তৈরি করে বিভিন্ন ধরনের মালামাল আমদানি করে থাকে।

সরকার বুড়িমারি স্থলবন্দরে রাজস্ব ফাঁকি দেয়ার বিষয়টি খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করলেও কমিটির রিপোর্ট অজ্ঞাত কারণে অদ্যাবধি প্রকাশ করা হয়নি।