২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজন হলে সরকার সেনা মোতায়েন করবে : বিজিএমইএ কে মান্নান ভূঁইয়ার আশ্বাস

প্রয়োজন হলে সরকার সেনা মোতায়েন করবে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মঙ্গলবার বিজিএমইএ নেতাদের আশ্বস্থ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

মান্নান ভূঁইয়ার সাথে বিজিএমইএ নেতাদের বৈঠকের পর সংগঠনের সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান ঘোষণা করেন, যদি প্রয়োজন হয় তাহলে ফ্যাক্টরিগুলোতে সেনা মোতায়েন করা হবে বলে মন্ত্রী তাদের আশ্বস্থ করেছেন।

মন্ত্রীর সাথে বৈঠকে তার সাথে বিজিএমইএ- এর  আরো দুজন সাবেক সভাপতি আনিসুর রহমান এবং রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন।