২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ইরি-বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯০ লাখ মেট্রিক টন নির্ধারণ

সরকার চলতি মৌসুমে বগুড়ার ১১টি উপজেলায় ইরি-বোরো ধান ও চালের লক্ষ্যমাত্রা ৯০ লাখ মেট্রিক টন নির্ধারণ করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 09:14 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

কিন্তু ধানের মূল্য বৃদ্ধি পাওয়ায় বগুড়ায় সরকারিভাবে ইরিবোরো ধান ও চাল সংগ্রহ অভিযান এবারও ব্যর্থ হতে যাচ্ছে।

জেলা সদর উপজেলা, শাজাহানপুর, শিবগঞ্জ, সোনাতলা, গাবতলী, সারিয়াকান্দি, ধুনট, শেরপুর, নন্দীগ্রাম, কাহালু, ধুপচাঁচিয়া, এবং আদমদীঘি উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে খাদ্য সংগ্রহ অভিযান চলবে।

সরকারের এই সংগ্রহ নীতির অভিযানের ফলে কৃষকরা প্রতি কেজি বোরো ধান ৯ দশমিক ৭৫ পয়সা এবং চাল ১৫ দশমিক ৫০ পয়সা দরে বিক্রি করতে পারবে।

বগুড়ার বিভিন্ন হাট-বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজারে ধানের মূল্য এখন ৩২০ থেকে ৩৩০ টাকা মণ।

এই ধান খাদ্য গুদামে দেওয়ার উপযুক্ত করতে প্রতি মণের মূল্য দাঁড়াবে ৩৯০ থেকে ৩৯৫ টাকা পর্যন্ত। এছাড়াও শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় ধরলে ৬০ থেকে ৬৫ টাকা বেশি পড়বে। একারণে কৃষকরা সরকারি গুদামে ধান দিতে চাচ্ছে না

সূত্র জানায়, ২০ এপ্রিল থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হলেও তা সন্তোষজনক নয়।

ধুপচাঁচিয়া উপজেলায় বোরো চালের লক্ষ্যমাত্রা ২৯ হাজার ৫৯৪ মেট্রিক টন, আদমদীঘিতে ২৪ হাজার ৯৭৭ মেট্রিক টন, কাহালু উপজেলায় ৮ হাজার ৬৬৩ মেট্রিক টন এবং শেরপুর উপজেলায় ৮ হাজার ৬২৮ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।

বগুড়ার সাতটি উপজেলা থেকে এক লাখ মেট্রিক টনের বেশি চাল সংগ্রহ করা হবে।

এছাড়া সরকার বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে ১৩ হাজার মেট্রিক টন

বোরো ধান সংগ্রহ করবে।