২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন

সেচের সমস্যা থাকলেও চলতি মৌসুমে কৃষকদের অক্লান্ত পরিশ্রমে রাজশাহীর ধানের বাম্পার ফলন হয়েছে। 

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 09:38 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সূত্র জানায়, রাজশাহীর বিভিন্ন এলাকায় বোরো চাষের সময় ডিপ টিউবওয়েলগুলোতে নিরবিচ্ছন্ন বিদ্যুত সরবরাহ না থাকা এবং অপারেটরদের জালিয়াতির কারণে কৃষকরা ভোগান্তির শিকার হয়।

স্থানীয় কৃষকেরা জানায়, এই বছর ধানের বাম্পার ফলনে তাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারা বিঘা প্রতি জমি থেকে ১৮ থেকে ২৫ মণ ধান পেয়েছে।

রাজশাহী পবার শ্রীপুর গ্রামের মনতাজ আলী বিডিনিউজকে জানান, তিনি পাঁচ বিঘা জমিতে বোরো ধানের চাষ করে ২০ মণ ধান পেয়েছেন।

একই গ্রামের ওয়াসিম হোসেন বলেন, তিনি চার বিঘা জমিতে বোরো ধানের চাষ করে ২২ মণ ধান পেয়েছেন।

রাজশাহীর কৃষি অফিস সূত্র জানায়, এবছর রাজশাহীতে ৬৬ হাজার ৮৫৯ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও এর অধিক জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত কৃষি কর্মকর্তা, রবীন্দ্র কুমার মজুমদার বলেন, প্রাথমিক পর্যায়ে কৃষকদের সেচের সমস্যা থাকলেও ধানে থোড় আসার সময় এবং ধান পাকার পূর্ব মূহুর্তে পানি পাওয়ায় এবছর রাজশাহীতে ধানের বাম্পার ফলন হয়েছে।