২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সটাইল শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপনের সুপারিশ

শিল্প কারখানার দূষণ থেকে দেশকে রক্ষার জন্যে টেক্সটাইল খাতের উন্নয়নে গঠিত বিশেষ টাস্ক ফোর্স বুধবার টেক্সটাইল কারখানার বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপনের সুপারিশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

“সরকার এই প্লান্ট স্থাপনে বেসরকারি উদ্যোগে সহায়তা দেবে”, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাস্ক ফোর্স সদস্যদের সাথে  বৈঠক শেষে পাট ও বস্ত্রমন্ত্রী শাহজাহান সিরাজ সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠক দেশের টেক্সটাইল শিল্পের গতিশীল উন্নয়নের লক্ষ্যে সরকারকে শিল্প কারখানার খুচরা যন্ত্রাংশ, রাসায়নিক এবং ডায়িং সামগ্রীর আমদানী শুল্ক কমানোর পরামর্শ দেন।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, পাট ও বস্ত্র সচিব এএফএম সোলায়মান চৌধুরী, বাণিজ্য সচিব আব্দুল করিম এবং বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ আওয়াল বৈঠকে উপস্থিত ছিলেন।

শাহজাহান সিরাজ বৈঠকে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন করা হলে তা শিল্প দূষণ থেকে দেশকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।