২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় টেক্সবাংলা প্রদর্শনী ঢাকায় বৃহস্পতিবার শুরু

বাংলাদেশ টেক্সটাইল মিল্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৃতীয় টেক্সবাংলা প্রদর্শনী ২০০৬ বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৮ থেকে ২১ মে অনুষ্ঠেয় এ প্রদর্শনীতে দেশের প্রাথমিক টেক্সটাইল সামগ্রী প্রদর্শন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী  এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ ও জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এসময় উপস্থিত থাকবেন।

২৯ কোম্পানির স্পন্সরে আয়োজিত এ প্রদর্শনীতে ৩৯টি কোম্পানি তাদের পণ্য সামগ্রী প্রদর্শন করবে। মেলায় মোট ৫২ টি স্টল থাকবে।