‘ডিরাইভেটিভস’ নামে পূঁজিবাজারে নতুন পণ্য চালু করতে যাচ্ছে সিএসই
বাংলাদেশের পূঁজিবাজারে নতুন একটি পণ্য যুক্ত হতে যাচ্ছে, যা উন্নত দেশগুলোর শেয়ার বাজারগুলোর সাথে লেনদেন পরিচালনা করবে।
সিএসই মিলনায়তনে মঙ্গলবার এক্সচেঞ্জ সদস্যদের এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে চট্রগ্রাম স্টক এক্সেচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা এবি সিদ্দিক ওই ঘোষনা দেন।
তিনি বলেন, ‘ডিরাইভেটিভস’ পণ্যটি বিদ্যমান পূঁজিবাজারে যুক্ত করা হলে তারল্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
এ পণ্য যা সকল পূঁজিবাজারে নেই, ভারত ও পাকিস্তানসহ উন্নত দেশগুলোর কর্পোরেট ও ব্যক্তি বিনিয়োগকারীদের কাছে সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ উপাদান।
অনুষ্ঠানে বক্তব্যদানকালে মার্কেট অপারেশন্স অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান আতিকুজ্জামান বলেন, ডিরাইভেটিভস এমন একটি বিণিয়োগ পণ্য, যার নিজের কোন মূল্য নেই।
সিএসই পরিচালক বিজন চক্রবর্তী এবং এএসএম শহীদুল্লাহ সহ সিএসই সদস্যরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
