২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআর এর পরামর্শক কমিটির সভা রোববার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ২৭তম সভা রোববার অনুষ্ঠিত হবে। সভায় সভায় ২০০৬--০৭ জাতীয় বাজেটের প্রস্তুতি এবং এ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 03:24 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এনবিআর সূত্র জানায়, প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠেয় সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। 

সভাটি ১০ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।