সেরা ১০০ কর্পোরেটের তালিকায় সিটি গ্রুপ
বিজনেস ইথিকস ম্যাগাজিনের ২০০৬ সালের বসন্তকালীন সংখ্যায় সেরা ১০০ কর্পোরেটের তালিকায় সিটি ব্যাংক এনএ’র মূল প্রতিষ্ঠান সিটি গ্রুপ স্থান পেয়েছে।
বিজনেস ইথিকস ম্যাগাজিন কর্পোরেট কোম্পানিগুলোর দায়িত্বশীলতা মূল্যায়নে কাজ করে থাকে।
কোম্পানিগুলোর আটটি ক্যাটাগরির ওপর দক্ষতা মূল্যায়ন করে স্থান নির্ধারণ করা হয়। এগুলো হলো- শেয়ার গ্রহীতা, সেবা গ্রহণকারী সম্প্রদায়, সুশাসন, বৈচিত্র্য, নিয়োজিত কর্মী, পরিবেশ, মানবাধিকার এবং পণ্য।
শতাধিক দেশে প্রায় ২০০ মিলিয়ন গ্রাহকের হিসাব নিয়ে সিটি গ্রুপ বিশ্বের সর্ববৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে ম্যাগাজিনটির রিপোর্টে জানানো হয়।
