২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের দেয়া ঋণ দিয়ে পুলিশের জন্যে গাড়ি কেনা হবে

চীনের কাছ থেকে পাওয়া ঋণের টাকা দিয়ে সরকার পুলিশ বিভাগের জন্যে গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে। ২০০২ সালে চীন থেকে পাওয়া ঋণের অব্যবহৃত অর্থ দিয়ে গাড়িগুলো কেনার ব্যাপারে গত ২৩ এপ্রিল দু’ দেশের সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

মন্ত্রণালয় সূত্র জানায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার চীন সফরকালে বাংলাদেশের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

২০০২ সালে চীন বাংলাদেশকে ছয় দশমিক ২৫ মিলিয়ন ডলার সুদমুক্ত ঋণ দেয়। কিন্তু সরকার ওই অর্থ খরচ করতে ব্যর্থ হয় বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সূত্র জানায়।

বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা বিডিনিউজকে বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধের প্রেক্ষিতে চীন সরকার ঋণের ওই অর্থ নগদ অর্থে না দিয়ে পুলিশ বিভাগের ব্যবহারের জন্যে কার, জীপ ও মোটরবাইক দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এবং সেভাবেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত দুই বছরে সরকার পুলিশ বিভাগের জন্যে কার, জীপ ও মোটরবাইক জাতীয় প্রায় দুই হাজার গাড়ি কিনেছে।