২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম সমন্বয় না করা হলে প্রবৃদ্ধি টেকসই হবে না ঃ সাইফুর রহমান

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার বলেছেন, ‘তেলের দাম সমন্বয় ছাড়া দেশের অর্থনীতি বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে না’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

আর্ন্তজাতিক বাজারের সাথে মিল রেখে তেলের দাম নির্ধারণ সংক্রান্ত আইএমএফ’র দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, ‘তারা (আইএমএফ) ১০০ ভাগ সঠিক, আমি তাদের সাথে সম্পূর্ণ একমত’।

এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলীয় উপদেষ্টা থমাস রামবাগের নেতৃত্বে সফররত আর্ন্তজাতিক অর্থ তহবিল (আইএমএফ)’র প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘তেলের দাম কোন প্রকার সমন্বয় ছাড়াই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা অসম্ভব ব্যাপার’।

সাইফুর বলেন তেল, গ্যাস ও বিদ্যুৎ খাত ছাড়া দেশের সার্বিক অর্থনীতি ভালো করছে, যা অব্যহত লোকসানের মধ্যে আছে।

সরকারের ম্যাক্রো-অর্থনৈতিক নীতিমালার কারণে রপ্তানি খাত সহ অর্থনৈতিক উন্নয়ন খুব ভালো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, তেলের দাম বাড়াতে এখনই তিনি সম্মত আছেন, কিন্তু সরকারের অপর কয়েকজনকে এ বিষয়ে রাজী করাতে হবে।

তিনি বলেন, যদি তেলের দাম সমন্বয় না করা হয়, তাহলে ৭ ভাগ হারে জিডিপি প্রবৃদ্ধি লক্ষমাত্রা অর্জনও অসম্ভব হয়ে পড়বে।