২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ববিরোধী ম্যাসেজে বিভ্রান্তিতে গ্রামীণ ফোনের গ্রাহকরা

বিল পরিশোধের ব্যাপারে মঙ্গলবার গ্রামীণ ফোনের একটি ম্যাসেজে গ্রাহকরা বিভ্রান্তিতে পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

অনেক পোস্ট পেইড গ্রাহক সকালে গ্রামীণ ফোন কর্তৃপক্ষের কাছ থেকে সকালে একটি ম্যাসেজ পান যাতে বলা হয়েছে- ‘জিপি এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে বিল সংগ্রহ বন্ধ করে দিতে যাচ্ছে। এ কারণে আপনারা ফ্লেক্সিলোডের মাধ্যমে বিল পরিশোধের অনুরোধ করছি।’ 

কিন্তু সন্ধ্যায় নতুন আরেকটি ম্যাসেজ গ্রাহকদের মোবাইলে আসে।

তাতে লেখা ছিল- ‘আপনি ফ্লেক্সিলোডের মাধ্যমে বিল পরিশোধ করতে পারেন। এইচএসবিসি এবং অন্যানস্য ব্যাংকের মাধ্যমেও বিল গ্রহণ আগের মতই অব্যাহত থাকবে।’  এ ম্যাসেজ তাদের বিভ্রান্ত করেছে বলে কয়েকজন গ্রাহক জানান।

গ্রামীণ ফোন দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন কোম্পানি।