২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিজেড সংক্রান্ত সংবাদের ব্যাখ্যা দিয়েছে বেপজা

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) মঙ্গলবার বার্তা সংস্থা বিডিনিউজ--এ সোমবার প্রকাশিত ইপিজেড সংক্রান্ত খবরের ব্যাখ্যা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 12:18 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বেপজার পাঠানো ব্যাখ্যায় বলা হয়েছে, বিডিনিউজ--এর সংবাদে আশুলিয়ায় ইপিজেড থাকার কথা উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে সেখানে কোনো ইপিজেড নেই।

বিডিনিউজ-এর সংবাদে আশুলিয়ার শিল্প এলাকাকে ইপিজেড হিসেবে উল্লেখ করা হয়েছে। অবশ্য সংবাদটির জন্যে যাদের সাক্ষাৎকার নেয়া হয়েছে, তারা সবাই ওই অঞ্চলটিকে ইপিজেড বলেই উল্লেখ করেছেন। কারণ, সেখানকার সকল শিল্প প্রতিষ্ঠানই রপ্তানিভিত্তিক।

এদিকে প্রতিবেদন প্রকাশের কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্যে বিডিনিউজ দুঃখ প্রকাশ করেছে।