২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ মাসে পিয়াজের মূল্য দিগুন, সবজি, মাছ ও মাংশের দামও বেড়েছে

উৎপাদন এবং মজুদ করে রাখার প্রবণতার কারণে রাজধানীর বাজার গুলোতে শুক্রবার স্থানীয় এবং আমাদানিকৃত পিঁয়াজের মূল্য ১৮ থেকে ২৪ টাকায় বিক্রী হয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে যার দাম ছিলো ১০ থেকে ১২ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সকল ধরনের রসুনের দাম ১০টাকা থেকে ১৫ টাক বেড়েছে, আলু দুই টাকা এবং গরুর মাংস কেজি প্রতি ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডালের মূল্য একই রকম থাকলেও তা চড়া দামেই রয়েছে। চিনি ও মসুরের ডালের দাম ৫৬ টাকা থেকে ৬০ টাকার মধ্যে ওঠানামা করছে এবং মুড ডাল ৭০ টাকায় বিক্রী হচ্ছে।

মার্চের প্রথম সপ্তাহে স্থানীয় এবং আমদানিকৃত উভয় পিঁয়াজের খুচরা মূল্য কেজি প্রতি ১০টাকা থেকে ১২ টাকা বেড়েছে।

কারওয়ান বাজারের পিঁয়াজের পাইকারি বিক্রেতা লোকমান বলেন, “এই সপ্তাহে আমি স্থানীয় বিভিন্ন ধরনের পিয়াজ মনপ্রতি ৮০০ টাকা দিয়ে কিনেছি যেটা মার্চের প্রথম সপ্তাহে ৪০০ টাকায় বিক্রি হয়েছে।”

তিনি বলেন এই বছর পিয়াজের উৎপাদন কম।

বিদেশে আলুর রপ্তানী বৃদ্ধি পাওয়ায় এর দামও বৃদ্ধি পেয়েছে বলে পলাশী বাজারের খুচরা বিক্রেতা সোহাগ জানায়।

শুক্রবার প্রতি কেজি আলু ১৫ টাকা থেকে ১৬ টাকায় বিক্রী করা হয় যেটা গত শুক্রবার ১৩ টাকায় বিক্রি করা হয়েছে। এক কেজি হাইব্রিড রসুনের মূল্য ১১০ টাকা, মাঝারী মানের রসুন ৯০ টাকা এবং নিু মানের রসুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সাধারণ এবং উন্নতমানের চাল যেমন পাইজাম এবং মিনিকেটের ফসলের মৌসুম হওয়ার কারনে এগুলোর দাম কিছুটা কম। তবে নাজিরশাইল, বাঁসফুলের মূল্য অপরিবর্তীত রয়েছে।

সবজি বাজারে সবচেয়ে কমমূল্যের সবজির মূল্য ১৫ টাকা। এক কেজি পটল ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বেগুন, ঢেড়শ, ঝিংগা, চিচিংগা, কড়লা এবং শশা ২০ টাকা থেকে ২৪ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে।

ইলিশ, রুই, কাতলা, শলা চিংড়ী, চিংড়ী ও ছোট মাছসহ সকল মাছেরই দাম বেড়েছে।

“আমি দুই মাস আগে এক কেজি কাতলা ও রুই মাস ১২০ টাকা থেকে ১৩০ টাকায় বিক্রী করেছি কিন্তু এখন এই মাছের দাম ২০০ টাকার বেশি। বাজারে মাছের সরবরাহ কম হওয়ার কারনে দাম বেড়েছ”, কারওয়ান বাজাারের মাছ ব্যবসায়ী বাবু এ কথা বলেন।

প্রতি কেজি বয়লার মুরগি ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রী হচ্ছে, তবে গত শুক্রবারের তুলনায় প্রতি কেজি গরুর মাংশে ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এক কেজি গরুর মাংশ এখন ১৪০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রী হচ্ছে যেটা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা থেকে ১৪০ টাকা।