খুলনায় সাংবাদিকদের জন্যে এডভোকেসি সেশন
বিশ্ব বাণিজ্য সংস্থা ও আর্ন্তজাতিক বাণিজ্য ইস্যুতে খুলনায় মঙ্গলবার সাংবাদিকদের জন্যে এডভোকেসি সেশন অনুষ্ঠিত হয়েছে।
খুলনার স্থানীয় একটি হোটেলে আয়োজিত বিশ্ব বাণিজ্য সংস্থা ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ওই এডভোকেসি সেশনে উপস্থিত সাংবাদিকরা সংশ্লিষ্ট ইস্যুতে পেশাজীবী সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য নীতি ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)- এর কার্যাবলী, নীতি, চুক্তি এবং বাংলাদেশে এর প্রভাব বিষয়ে আলোচনা হয়। সাংবাদিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রপ্তানিযোগ্য হিমায়িত খাদ্যদ্রব্য বিশেষত বাংলাদেশের অন্যতম রপ্তানিযোগ্য পণ্য চিংড়ী’র স্বাস্থ্যগত মান বিষয়ে সেশনে আলোচনা করা হয়।
আরটিভি’র প্রধান বার্তা সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং বাংলাদেশে ইউপিয়ান ডেলিগেশন- এর বাণিজ্য উপদেষ্টা জিল্লুল হাই রাজী এডভোকেসি সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক আলহাজ্জ্ব লিয়াকত আলী, এবং এমআরডিআই- এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
