২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবি’র বার্ষিক সভায় যোগ দিতে ভারত গেছেন সাইফুর রহমান

এশীয় উন্নয়ন ব্যাংকের ৩৯তম বার্ষিক সভায় যোগ দিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার ভারতের হায়দ্রাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। অর্থনৈতিক সর্ম্পক বিভাগ সূত্র জানায়, ওই সভা আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 02:27 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য দেশসমূহ, আর্ন্তজাতিক অর্থনৈতিক সংস্থার প্রধানরা, দাতা সংস্থাসমূহ এবং ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় অংশ নেবেন।

অংশগ্রহণকারীরা বার্ষিক রিপোর্ট ২০০৫, ব্যাংকের ২০০৬ এর বাজেট ও বিভিন্ন কর্মকর্তার রিপোর্ট অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এশীয় উন্নয়ন ব্যাংকের সভাপতি হারুহিকো কুরোডা ও অন্যান্য কর্মকর্তার সাথে সাইফুর রহমান সাক্ষাৎ করবেন।

সূত্র জানায়, সাইফুর রহমান ভারতের মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের সাথেও দেখা করতে পারেন।