বাস্তবমুখী বাজেট প্রনয়ণে সরকারের প্রতি আইসিসিবি’র আহবান
ইন্টারন্যাশনাল চেম্বারস অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) রোববার পরবর্তী অর্থবছরের জন্য সরকারকে একটি বাস্তবমুখী বাজেট প্রণয়নের আহবান জানিয়েছে, যা হবে জনকল্যানকর।
আইসিসিবি জানায়, ‘সরকার পরবর্তী জাতীয় নির্বাচনকে সামনে রেখে, তার পাঁচ বছর ক্ষমতার মেয়াদের শেষ বাজেট প্রনয়ণ করবে। ক্ষমতাসীন জোট জনগণকে অসুখী করবে এমন কোন বিষয় এতে অর্ন্তভূক্ত করবে না এটাই প্রত্যাশা।
আইসিসিবি সরকারকে একটি বাস্তবমুখী বাজেট প্রণয়নের মনোভাব প্রদর্শনের কথা বলছে, যা হবে সমগ্র জাতির জন্য মঙ্গলকর।
