২০১০ সাল পর্যন্ত নগদ ভূর্তুকি সুবিধা বহাল রাখতে বিটিএমএ’র দাবি
আর্ন্তজাতিক বজারে টিকে থাকতে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ২০১০ সাল পর্যন্ত ওই খাতে নগদ ভূর্তুকি সুবিধা বহাল রাখতে সরকারের প্রতি দাবি জানিয়েছে।
২০০৬ - ০৭ অর্থ বছরের জন্যে ১৬ দফা বাজেট প্রস্তাবনায় বিটিএমএ বলেছে ‘ তারা সূতা এবং উৎপাদন যন্ত্রপাতি নিজেরা তৈরি করে থাকলেও চীন এবং ভারত সরকার ওই খাতে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে।
সরকারের কাছে ২০ ভাগ নগদ ভূর্তুকি দাবি করে বিটিএমএ বলেছে, স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে ৯৮ ভাগ সূতাই আমদানি করতে হয়, যেখানে চীন বা ভারতের উৎপাদকরা স্থানীয় বাজার থেকেই তা সংগ্রহ করে এবং তাদের সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধাও পেয়ে থাকে।
‘যার ফলে চীন ও ভারতের উৎপাদকরা আমাদের পণ্যের তুলনায় ২৫ ভাগ বেশি মূল্য সুবিধা ভোগ করে থাকে’ উল্লেখ করে বিটিএমএ জানায়, সরকার ওই খাতে ভূর্তুকি না দিলে স্থানীয় টেক্সটাইল শিল্প অসম প্রতিযোগিতার সম্মুখীন হবে।
বর্তমানে সরকার বস্ত্র ও তৈরি পোশাক শিল্পে পাঁচ ভাগ নগদ ভূর্তুকি দিয়ে থাকে, যার মেয়াদ এ বছরের ৩০ জুন শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া বর্জ্য প্রক্রিয়াকরণ প্লান্ট (ইটিপি) যন্ত্রপাতি আমদানিতে সাত দশমিক পাঁচ ভাগ আমদানি শুল্ক প্রত্যাহারের জন্যেও বিটিএমএ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ওই খাতকে পরিবেশ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া বাধ্যবধকতা এবং পশ্চিমা ক্রেতাদের শর্ত পূরণে এই সুবিধা দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
অ্যাসোসিয়েশন ১৫ ভাগ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং চার ভাগ অবকাঠামো উন্নয়ন শুল্ক (আইডিএসসি) সারচার্জ প্রত্যারের দাবি জানায়।
শিল্প ইউনিটে খুচরা যন্ত্রাংশ ব্যাবহারের কথা উল্লেখ করে বিটিএমএ যন্ত্রাংশ আমদানিতে সকল প্রকার ট্যারিফ, ভ্যাট, অগ্রিম আয়কর (এআইটি), আইডিএসসি এবং লাইসেন্স ফি প্রত্যাহার করতেও সরকারের প্রতি আহবান জানায়।
ওই শিল্পে ব্যাবহারের জন্যে কালার কেমিক্যালের শুল্কমুক্ত আমদানি সুবিধার দাবী করেছে তারা।
আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী বর্তমান অর্থ বছরের জুলাই - ফেব্রুয়ারি সময়ে টেক্সটাইল ফেব্রিক্স রপ্তানি করে দেশের মোট আয় হয় ২৭ দশমিক ৪৫ ইউএস মার্কিন ডলার, বিপরীতে বিগত অর্থ বছরে যার পরিমাণ ছিলো সাত দশমিক ১৭ ইউএস মার্কিন ডলার।
