বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে, আলু ও রসুনের দাম বেড়েছে
রাজধানীর বিভিন্ন বাজারে শুক্রবার ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ৯০ টাকা থেকে কমিয়ে ৮০ টাকা করা হলেও আলু ও রসুনের মূল্য বৃদ্ধি পেয়েছে।
রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, আলু কেজিপ্রতি দুই টাকা বেড়ে ১৪ টাকায় রসুন কেজিপ্রতি পাঁচ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর বিভিন্ন খুচরা বিক্রেতারা জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে আশঙ্কা প্রকাশ রে বলেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আরও বাড়তে পারে।
কাওরান বাজারের খুচরা বিক্রেতা জালাল বলেন, মুরগী এবং অন্যান্য পোল্ট্রি আমদানি পুনরায় চালু হওয়ার কারণে এমাসে ব্রয়লার মুরগীর দাম কমানো হয়েছে। বিগত কয়েক মাস যাবত বার্ড ফ্লু জনিত কারণে মুরগী এবং অন্যান্য পোল্ট্রি আমদানী বন্ধ ছিল।
২০ শতাংশ সাপ্লিমেন্টারি কর সরকারের প্রত্যাহার করার ১০ দিন পেড়িয়ে গেলেও শুক্রবার চিনির মূল্য ৫৮-৬০ টাকার মধ্যেই বিক্রি করা হয়েছে।
কারওয়ান বাজারের ব্যবসায়ী বাবুল অভিযোগ করে বলেন, সরকারের কিছু পদক্ষেপ নেওয়ার পরও চিনির মূল্যর উপর কোন চাপ পড়েনি। আমদানিকারক সিন্ডিকেটই চিনির মূল্য নির্ধারণ করে দিচ্ছে।
সরকারি উদ্যোগে খোলা বাজারে চিনি বিক্রিও বাজারে দাম নামিয়ে আনার ক্ষেত্রে কোনও প্রভাব রাখতে পারেনি। খোলাবাজারে ৪১ টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছে।
সবজি বাজারে অধিকাংশ সবজির মূল্যই অপরিবর্তীত রয়েছে।
