এফবিসিসিআই ও কুয়েত চেম্বারের মধ্যে বাণিজ্য সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর
বাণিজ্য, কারিগরি ও অর্থনৈতিক সসহযোগিতা সম্প্রসারণের জন্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মঙ্গলবার কুয়েতে এক অনুষ্ঠানে এ স্মারক স্বাক্ষরিত হয়।
এফবিসিসিআই’র পক্ষে সভাপতি মীর নাসির হোসেন স্মারকে স্বাক্ষর করেন। এ সময় প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মারকটিতে সাতটি ধারা রয়েছে। এতে বলা হয়, সদস্যদের মাঝে সরাসরি ও কার্যকর বাণিজ্য স¤পর্ক স্থাপনে উভয় চেম্বার একে অপরকে সহযোগিতা করবে। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের সম্ভাবনা বিষয়ে তথ্য বিনিময়সহ একে অপরকে তাদের প্রকাশনা সরবরাহ করবে।
এই স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় চেম্বার তাদের দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে তাদের নিজেদের দেশে অথবা তৃতীয় কোনো দেশে যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করার ক্ষেত্রে সহযোগিতা করবে। তারা বিভিন্ন জাতীয় প্রদর্শনী, আন্তর্জাতিক মেলা ও স্পেশালাইজড্ প্রদর্শনী আয়োজনে একে অপরকে সহায়তা করবে। চেম্বার দুটি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাজার গবেষণা মিশন আয়োজন ও দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে ব্যবসায়িক চুক্তি সম্পাদনে সহায়তা করবে।
