২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীদের ফ্লাইট বাতিল সুবিধা দিচ্ছে জিএমজি এয়ারলাইন্স

জিএমজি এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটের বিমানযাত্রীদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে। নতুন এ সুবিধায় যাত্রীরা ফ্লাইট বাতিল করলে ভাড়া ফেরত পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 03:36 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

জিএমজি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ঘোষণা অনুযায়ী অভ্যন্তরীণ রুটের বিমানযাত্রীদের যারা নির্ধারিত ফ্লাইট ধরতে ব্যর্থ হবেন বা যারা শেষ মুহূর্তে কিংবা ২৪ ঘণ্টা আগে নির্ধারিত ফ্লাইটে যাত্রা বাতিল করতে চাইবেন তাদের কাছ থেকে নামমাত্র এক হাজার টাকা রাখা হবে এবং তারা চাইলে পরবর্তী ফ্লাইটে যাত্রার সুবিধা নিতে পারবেন।

এর আগে এ ধরনের ঘটনা ঘটলে যাত্রীদের কর ছাড়া পুরো ভাড়াই কেটে রাখা হত।

জিএমজি এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমানে এই প্রথম যাত্রীদের পূর্ণাঙ্গ সেবাদানের লক্ষ্যে এ ধরনের সুবিধা দিচ্ছে জিএমজি এয়ারলাইন্স।