২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটের বাজার উন্নয়নের লক্ষ্যে আন্তার্জাতিক পাট গবেষণা দলের পরিকল্পনা প্রণয়ন

আন্তার্জাতিক পাট গবেষণা দলের দু’দিন ব্যাপী সপ্তম সভা সোমবার ঢাকায় শুরু হয়েছে। সভায় যথাযধ কৌশল উদ্ভাবন করে পাটের বাজার উন্নয়নের লক্ষ্যে এক পরিকল্পনা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

উদ্ভোধনী অধিবেশনে পাট মন্ত্রী বলেন, উন্নতমানের পাট উৎপাদন করে  পাটের বহুমুখী  ব্যবহার বাড়ানো যায়।  প্রযুক্তিগত উন্নয়ন এবং পরিকল্পনা এক্ষেত্রে পরিবর্তন আনতে পারে বলেও তিনি গুরুত্বারোপ করেন।

আন্তার্জাতিক পাট গবেষণা পরিষদের চেয়ারম্যান জীন রোমনেসিয়াম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তার্জাতিক পাট গবেষণা দলের মহাসচিব সারওয়ার কামালও বক্তব্য রাখেন।

বাংলাদেশ, ভারত, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় কমিউনিটির ২৫টি সদস্য দেশ সভায় অংশগ্রহণ করছে। সভায় রাশিয়া, নেপাল , ফিলিপিন , মায়ানমার এবং  মরক্কো পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করছে।

পাট মন্ত্রী আরো বলেন, এই পরিকল্পনার আওতায় বহুমুখী পাটের ব্যবহারে ক্ষুদ্র উদ্যোক্তা বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, জুনের পরে বাংলাদেশ ও ভারতে দু’টি বেসরকারী প্রকল্প গ্রহণ করা হবে।

জীন রোমনেসিয়াম চলমান প্রকল্পের ব্যাপারে কতিপয় প্রশ্ন  তুলেন, বিশেষ করে প্রকল্পের প্রশাসনিক ও কারিগরি খরচের ক্ষেত্রে। এব্যাপারে ওই দলের কয়েকটি গবেষণা সম্পন্ন না করার কথাও তিনি উল্লেখ করেন।

পরিষদের চতুর্থ অধিবেশন শেষে আন্তর্জাতিক পাট গবেষণা দল প্রতিবছর প্রকল্প খাতে ২৫ হাজার ডলার ব্যয় করছে।