জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদলের কুয়েত যাত্রা
জ্বালানি উপদেষ্ট ও বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল সোমবার কুয়েতের উদ্দেশে যাত্রা করেছেন।
বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন প্রতিনিধি দলে রয়েছেন।
কুয়েত সফরকালে বাংলাদেশ বাণিজ্য প্রতিনিধিদল সেদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন।
তারা কুয়েতে বাণিজ্য আলোচনা এবং ওয়ান টু ওয়ান মিটিং- এ অংশ নেবেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথেও বৈঠক করবেন।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন আগামী ২৭ এপ্রিল ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে। তার অনুপস্থিতিতে এফবিসিসিআই প্রথম সহ - সভাপতি মোহাম্মদ আলী সভাপতির দায়িত্ব পালন করবেন।
