বিটিটিবি’র আরোপিত মিনিট প্রতি দেড় টাকা শুল্ক প্রত্যাহারের দাবি
নাগরিক অধিকার আন্দোলন শুক্রবার টেলিফোনে কলপ্রতি দেড় টাকা করে শুল্ক আরোপে বিটিটিবি’র গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে আন্দোলনের পক্ষ থেকে এ প্রতিবাদের অংশ হিসেবে সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।
দাবির মধ্যে আরও রয়েছে- মোবাইল ফোন রেজিস্ট্রেশনের ইংরেজি ফর্ম বাংলায় ভাষান্তরিত করা, ল্যান্ড ফোন থেকে মোবাইল ফোনে ফ্রি ইনকামিং কল নিশ্চিত করা, মোবাইল ফোনে যে কোনও আউট গোয়িং কল রেট ৫০ পয়সায় নামিয়ে আনা ইত্যাদি।
আন্দোলনের প্রধান উপদেষ্টা ও বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশ থেকে দেশের মোবাইল ফোন কোম্পানিগুলোকে বাজারে শেয়ার ছাড়ারও দাবি জানানো হয়।
