২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মশুর, মুগ ও রসুনের দাম বেড়েছে

রাজধানীর বাজারগুলোতে শুক্রবার উচ্চ আমদানি মূল্য এবং আমদানি কমে যাওয়ার কারণে  মসুর ও মুগ ডাল এবং রসুনের দাম বেড়েছে। তবে গত সপ্তাহের তুলনায় চিনির দাম কিছুটা কমছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

কাচা বাজারগুলোতে মসুরের ডাল গত সপ্তায় ৫২ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে তা ৬০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া মুগ ডাল গত সপ্তাহের চেয়ে চার টাকা বেড়ে ৭৪ টাকায় বিক্রি হয়েছে।

“কয়েক মাস ধরে আমদানি বন্ধ থাকার কারণে আমরা এখন স্থানীয়ভাবে উৎপাদিত ‘মসুর’ ডাল বিক্রি করছি”, কারওয়ান বাজারের পাইকারি ডাল বিক্রেতা মোহাম্মদ জাফর এ কথা বলেন।

তিনি বলেন, ডালের ক্ষেত্রে বিশেষ করে মুসুর ডাল নেপাল থেকে আমদানী করা হয়। সে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বর্তমানে আমদানি বন্ধ রয়েছে।

চিনি গত দুই সপ্তাহ যাবত ৬০টাকা কেজি দরে বিক্রি করা হলেও শুক্রবার তা ৫৬ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। চিনি আমদানিতে ২০ আমদানি শুল্ক হ্রাসের সরকারি ঘোষণার পর এর দাম কমে। ।

প্রতি কেজি রসুন বিশেষ করে হাইব্রিড রসুনের দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে এক কেজি রসুন ৮০ টাকায় বিক্রি হয়েছে।

নাজিরসাইল ও মিনিকেটসহ বিভিন্ন ধরনের চালের দাম অপরিবর্তীত রয়েছে।

সবজি বাজারগুলোতে শষা ও সিম বাদে বেশির ভাগ ভাগ শাক-সবজির দাম অপরিবর্তীত রয়েছে। গত সপ্তাহের ১৪-১৬ টাকা বৃদ্ধি করে প্রতি কেজি শষা ও সিম বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা।

“সবজি সরবরাহ বৃদ্ধি পেলে এর দাম কমতে পারে”. পলাশী বাজারের সবজি বিক্রেতা সফিক এ কথা বলেন।

প্রতি কেজি সিম, ঢেঁড়স, করলা, বেগুন, গাজর ও পেঁপে ১৬ টাকা থেকে ১৮ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এক কেজি চিচিঙ্গা ১৮ থেকে ২০ টাকা বিক্রি করা হচ্ছে।

প্রতি কেজি আলু শুক্রবার ১২ থেকে ১৩ টাকা বিক্রি করা হলেও পিঁয়াজের মূল্য কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছে। বিভিন্ন ধরণের পিঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা দরে। ভোজ্য তেলের দাম অপরিবর্তীত রয়েছে।

মাংশের বাজারে এক কেজি বয়লার মুরগি বিক্রি হচ্ছে ৯০ টাকায় এবং এক কেজি গরুর মাংশ ১৩০ টাকা থেকে ১৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।