শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশের সাফল্য দূর্নীতি ইস্যুর কাছে ম্লান হয়ে পড়েছে : বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক প্রকাশিত গ্লোবাল মনিটরিং রিপোর্ট (জিএমআর)-২০০৬ এ বলা হয়েছে, শিশু মৃত্যুহার হ্রাসে দশটি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের নবম স্থান অর্জনের সাফল্য দেশটির চীরাচরিত দূর্নীতির কাছে ম্লান হয়ে গেছে।
জিএমআর রিপোর্টে মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, ফিলিপিনস, বলিভিয়া, বাংলাদেশ, বারকিনা ফাসো, মরোক্কো, মোজাম্বিক এবং ক্যামেরুনসহ দশটি উন্নয়নশীল দেশের মধ্যে পরিচালিত জরিপে শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশের নবম স্থান অর্জনের বিষয়টির উপর আলোকপাত করা হয়।
এতে বলা হয়েছে বাংলাদেশে ৮৫ ভাগ কর পরিদর্শক দায়িত্বে গিয়ে উপঢৌকন আশা করে থাকে, অপরদিকে লাটভিয়া বা স্লোভেনিয়াতে এই হার মাত্র দশভাগ।
