মির্জা আজিজুল ইসলাম সোনালী ব্যাংক’র নতুন চেয়ারম্যান
সরকার সিকিউরিটিজ অ্যান্ড এক্্রচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলামকে বৃহস্পতিবার রাষ্ট্র পরিচালিত সোনালী ব্যাংক--এর চেয়ারম্যান হিসেবে দু’বছরের জন্যে নিয়োগ দিয়েছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্্রচেঞ্জ কমিশনে আজিজুল ইসলামের দু’বছরের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে তার জায়গায় প্রফেসর মাহবুবউল্লাকে নিয়োগ দেওয়া হয়।
সোনালী ব্যাংক--এর ব্যবস্থাপনা পরিচালক এম তাহমিলুর রহমান বিডিনিউজকে জানান, ‘আমরা নতুন চেয়াম্যান নিয়োগের বিষয়ে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পেয়েছি।’
তিনি আরো বলেন, নবনিযুক্ত চেয়ারম্যান ২৪ এপ্রিল তার দায়িত্বভার গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
