বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১৮৭ কোটি টাকার ২টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে সাত দিন মেয়াদী ১শ’ ৮৭ কোটি টাকার দুইটি দরপত্র পাওয়া যায় এবং গৃহীত হয়। এগুলোর বার্ষিক সুদের হার ছিল শতকরা ৬ দশমিক ২৫ ভাগ।
