বাংলাদেশের ৬টি প্রতিষ্ঠানের ২ কোটি ৬০ লাখ টাকার রপ্তানি আদেশ লাভ
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় বাংলাদেশের ৬টি রপ্তানিকারক প্রতিষ্ঠান চলতি বছরের মার্চ মাসে হংকং কনভেনশন এন্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক লেদার ফেয়ারে অংশগ্রহন করে ২ কোটি ৬০ লাখ টাকার রপ্তানির আদেশ পেয়েছে।
এসব প্রতিষ্ঠানসমূহ হচ্ছে - রিমেক্স ফুটওয়ার লিমিটেড, লালমাই ফুটওয়্যার লিমিটেড, টরাস হাইডস্ এন্ড স্কিনস্ (বিডি) লিমিটেড, আরএমএস লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেনিস স্যুজ লিমিটেড ও টিএমএইচ লেদার এক্সপোর্ট।
মেলা চলাকালে চামড়া ও চামড়াজাত পণ্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ, পণ্য উন্নয়ন, বিপণন পদ্ধতি, মার্কেট একসেস, রপ্তানির ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা ইত্যাদি বিষয়ে সেমিনার অনিুষ্ঠিত হয়।
