লালমনিরহাট সীমান্তে ইউরিয়া মিশ্রিত চিনি এসে বাজার সয়লাব
উত্তরাঞ্চলীয় মোঘলঘাট ও কুলাঘাট সীমান্ত এলাকায় ডিজেলের বিনিময়ে অবাধে চিনি পাচার হওয়ার ফলে লালমনিরহাট বাজার চিনিতে সয়লাব হয়েছে।
সূত্র জানায়, এই চিনির সাথে ইউরিয়া মেশানো হচ্ছে। চোরাকারবারিদের নেটওয়ার্ক ধরা সম্ভব হচ্ছে না কারণ স্থানীয় প্রশাসন বেআইনীভাবে চিনি আমদানীর অভিযোগকে ভিত্তিহীন বলেছেন।
মোগলহাটের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান, স্থানীয় জনগণ মোঘলহাট সীমান্তে চোরাচালান রোধে ইউপি সদস্য মোহাম্মদ আলীকে আহবায়ক করে একটি সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা করেছে।
চোরাচালানিরা তাদের কাজের জন্য একটি কমিটি গঠন করেছে। সূত্র জানায়, চোরাচালান কাজে যোগ দিতে ২০০০ টাকা জামানত দিতে হয়।
এই চোরাচালান কমিটির সদস্য হলো সাজু, আনছার, নুর ইসলাম, সাকমাল, আজিজুল, বড়বাড়ির আফজাল, গোলজার এবং তেলেরবুড়া হায়দার। বিডিআর সদস্যরা জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
সম্প্রতি তিন বিডিআর সদস্য সাপতানা পয়েন্টে ৬০ মণ চিনিসহ হাতেনাতে ধরা পড়ে।
১৯ রাইফেলস্ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল সাফায়েত হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু সুবিধাবাদী তাদের ইমেজ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।
ভারত থেকে পাচার হয়ে আসা চিনি লালমনিরহাট বাজার, কুড়িগ্রাম, নাটোর, পাবনা, বগুড়া, সান্তাহার,রাজশাহী এবং নিাজপুরে পাচার করা হচ্ছে।
সূত্র জানায়, লালমনিরহাট জেলার নাবেরহাট, গোশালা বাজার, থানাপাড়া বড় মসজিদের পাশের বাজারে এই চিনি মজুদ করা হচ্ছে।
লালমনিরহাট পুলিশ সুপার এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
এলাকাবাসী জানায়, চোরাচালানীরা ভারতীয় সীমান্ত এলাকায় রাতে দেহ ব্যবসার সাথে নিয়োজিত নারীদেরও নিয়ে আসে।
স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, এই ইউরিয়া মিশ্রিত চিনি খেলে দেহের মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে শিশুদের।
